বামপন্থীদের ইতিহাস যতো ঘাঁটবেন, ততোই দুর্গন্ধ বেরোতে থাকবে। যদিও খুব চড়া পারফিউম দিয়ে অর্থাৎ মিথ্যাচার আর লাগাতার সেই মিথ্যার প্রচারণার মাধ্যমে সত্যকে ঢেকে রাখা হয়েছে - ইন্টারনেটের যুগে এখন আর ততটা সহজ হচ্ছে না। মগজ ধোলাইয়ের কারণে যাচাই করার ক্ষমতা হারিয়ে ফেলা পার্টির অন্ধ ভক্তদের কাছে চ্যালেঞ্জ রইলো।
এসব তথ্য এর আগেও দেখেছেন, কিন্তু আমার কাছে থাকা বা যোগাড় করা সব তথ্য এই পোস্টে একসঙ্গে সংকলিত করার চেষ্টা করেছি। কারোর কাছে আরো তথ্য থাকলে সংযোজন করার অনুরোধ রইলো।
আসুন, উপযুক্ত তথ্য দিয়ে আলোচনা করি। বেশ কিছু স্ক্রিনশট এখানে দিলাম যার কিছু ন্যাশনাল আর্কাইভস থেকে নেওয়া। ১ নং আর ২ নং একই সময়ের, ১৯৪২ সালের। প্রথমটা পুলিশ রিপোর্ট। বলা হয়েছে সাভারকার আর তাঁর শিষ্য বি এস মুঞ্জে হিন্দু যুবকদের মধ্যে সামরিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছেন, যুদ্ধে যোগ দিতে উৎসাহিত করছেন, কেননা এর ফলে তারা যে মিলিটারি ট্রেনিং লাভ করবে তা ভারতের স্বাধীনতার জন্য আবশ্যক।
দ্বিতীয়টি ব্রিটিশ সরকারের একটি নথি। বলা হয়েছে এই সময় আমাদের ( অর্থাৎ ব্রিটিশ সরকারকে) কমিউনিস্ট পার্টিকে সাহায্য করা উচিত, কেননা ওদের যা মনোভাব, ওদের সাহায্য করলে বাকি জাতীয়তাবাদী দলগুলোকে দমিয়ে রাখতে সুবিধা হবে।
কারা দেশপ্রেমী, আর কারা বেইমান, বিচার করার দায়িত্ব যুক্তিবোধ সম্পন্ন পাঠকের।
৩ নং ও ৪ নং স্ক্রিনশটটি হোম সেক্রেটারি রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে লেখা পি সি জোশীর চিঠি। এটাও ন্যাশনাল আর্কাইভসের থেকে পাওয়া। প্রমাণের জন্য ফাইল নম্বর সহ দিতে গিয়ে দুটি ছবি দিলাম। ১৯৪২ সালে লেখা এই চিঠিতে পি সি জোশী রেজিনাল্ড ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা করে ব্রিটিশ সরকারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন।
৫ নং ও ৬ নং ছবি - ন্যাশনাল আর্কাইভ থেকে নেওয়া। কমরেড পি সি যোশী কে লেখা গান্ধীর চিঠি।
গান্ধী জানতে চাইছেন -
১. কমিউনিস্ট পার্টি কাদের পিপল বলে মনে করে? তারা কি ভারতের লোক?
২. কমিউনিস্ট পার্টির ফাইনান্স পাবলিক অডিট হতে পারে?
৩.কমিউনিস্ট পার্টি নেতা এবং ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণকারীদের ধরিয়ে দিয়েছে, এটা কি সত্যি?
৪. কমিউনিস্ট পার্টি কংগ্রেসের মধ্যে খোচড় ঢুকিয়েছে,এটা কি সত্যি?
৫.কমিউনিস্ট পার্টির পলিসি কি দেশের বাইরে থেকে ঠিক করা হয়?
ছবি নং ৭ এর দেখছি পি সি জোশী ব্রিটিশ সরকারের আই বি অর্থাৎ ইন্টালিজেন্স ব্যুরোর সঙ্গে মিটিং করেছিল। সাভারকার এইরকম কোনো মিটিং করেছিল কিনা জানা আছে কি? ছবি নং ৭ !
ছবি নং ৮ - এটা কমরেডদের মুজফ্ফর আহমেদের ব্রিটিশ দালালীর প্রমাণ। সাংবাদিক সুখ রঞ্জন সেনগুপ্তর 'শেষ পারানির কড়ি' থেকে।
পাবেন এখানে -
https://www.parabaas.com/PB64/LEKHA/brShrikumar64.shtml
ছবি নং ৯ - এটা ন্যাশনাল আর্কাইভসের থেকে নেওয়া। আম্বেদকর বলছেন ৩০০০ এর মত কমিউনিস্ট পার্টির ক্যাডার বার্মা ফ্রন্টে ব্রিটিশদের হয়ে লড়েছিল। ব্রিটিশদের থেকে টাকা আর অস্ত্র নিয়ে।
ছবি নং ১০ - কমিউনিস্ট পার্টির মোহন কুমারমঙ্গলম নিজেই পার্টির দোগলামির বিরোধিতা করছে। ন্যাশনাল আর্কাইভ থেকে নেওয়া।
ছবি নং ১১ - তখনকার মিডিয়া। কমিউনিস্টরা ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনকারীদের ওপর স্পাইং করত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশের পক্ষ নিয়ে কাদের জানি গা গরম করা শ্লোগান - ছবি নং ১২(ফেসবুকে প্রাপ্ত)।
ছবি নং ১৩ ও ১৪ - অনুশীলন সমিতির সদস্য অগ্নিযুগের বিপ্লবী ত্রৈলক্যনাথ চক্রবর্তীর আত্মজীবনী 'জেলে ত্রিশ বছর' গ্রন্থের অংশবিশেষ । এ থেকে আমরা জানতে পারি তখন কম্যুনিস্টদের ব্রিটিশের চর হিসেবেই দেখতো দেশবাসী । তিনি কিন্তু হিন্দুত্ববাদী ছিলেন না!
ছবি নং ১৫, ১৬, ১৭ ও ১৮ হল সাংবাদিক মিহির বোসের 'The Indian Spy' বই থেকে নেওয়া। এখানেও বামপন্থীদের সেই একই ব্রিটিশের চর বৃত্তির আখ্যান দেখা যাচ্ছে। এই বইটা আপনি অনলাইন স্টোর থেকে কিনে পড়তে পারেন। লিঙ্ক -
https://www.amazon.in/dp/9386021587/ref=cm_sw_r_apa_i_dtcNEbQ1QNGDE
অরুণ শৌরীর 'Only Fatherland' বইয়ের 'The great betrayal' প্রবন্ধে পাবেন রেফারেন্স সহ বামপন্থীদের বিশ্বাসঘাতকতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ (ছবি নং ১৯)। বইটা পড়তে পারেন এখানে - https://www.goodreads.com/book/show/1632536.Only_Fatherland
কিনবেন এখানে - https://www.amazon.in/dp/935136593X/ref=cm_sw_r_apa_i_..eNEbE42C0NX
১৯৭১ এ স্বাধীন বাংলা বেতার থেকে একটি রাজনৈতিক ভাষ্য প্রচার করা হত। নাম ছিল চরমপত্র। যিনি এর দায়িত্বে ছিলেন তাঁর নাম এম আখতার মুকুল। তাঁর বাবা সাদত আলী আখন্দ ছিলেন ব্রিটিশ ইন্টালিজেন্সের অফিসার। ওনার একটা বই আছে, "তেরো নম্বরে পাঁচ বছর" ওখানেই লিখেছেন যে - বিপ্লবীদের মধ্যে অনেক ব্রিটিশ এজেন্ট ঢুকে গিয়েছিল। পরে এদের অনেকেই এক বিশেষ দলে যোগ দেয়। ছবি নং ২০।
এখানে যান - http://library.bpatc.org.bd:8000/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=41050
ছবি নং ২১ - এটা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের দেশের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশের সহযোগী ভূমিকার জন্য স্বয়ং স্ট্যালিন কমরেড ডাঙ্গেকে কান মুলে দেওয়ার কথা।
এটি পাবেন বিখ্যাত ফ্রন্টলাইন পত্রিকার লিঙ্ক -
https://frontline.thehindu.com/arts-and-culture/article30163909.ece
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশের সহযোগী ছিল বাম। শুধু এই কারণেই যে এদের তখনকার বিদেশী প্রভু রাশিয়া আর ব্রিটেন এক শিবিরে ছিল । অর্থাৎ এখনকার মতোই দেশের স্বার্থ নয়, এদের কাছে বরাবর বিদেশী প্রভুর স্বার্থই প্রাধান্য পেয়ে এসেছে । এ নিয়ে বামেদের ন্যক্কারজনক ভূমিকার আরো লিঙ্ক -
দ্য টেলিগ্রাফ এর লিঙ্ক -
https://m.telegraphindia.com/opinion/the-red-blunders-the-communists-have-consistently-betrayed-national-interests/cid/1027877
বিজনেস ওয়ার্ল্ড এর লিঙ্ক -
http://businessworld.in/article/The-Hate-Story-Of-India-And-Marxists/30-11-2015-88800
Indian Express এর লিঙ্ক -
http://archive.indianexpress.com/news/the-great-communist-split/684183/
News 18 এর লিঙ্ক -
https://www.news18.com/news/opinion/pride-of-being-bharatiya-has-been-ridiculed-by-the-communists-1799575.html
যাচাই করুন এখানে। এখানে পাবেন ন্যাশনাল আর্কাইভ থেকে প্রাপ্ত সিক্রেট ব্রিটিশ ইন্ডিয়া ফাইলের অনেক চিঠি পত্র। কেরালিয়াম পেজের।
https://indictales.com/2019/09/02/communist-betrayal-of-indian-independence-movement-1942-secret-british-india-files/
সবশেষে এক্কেবারে সহী বামপন্থী লিঙ্ক দিলাম। এখানে কমরেট ডাঙ্গেকে মুচলেকা দিতে দেখা যাচ্ছে। লিঙ্ক দিলাম, সেই লিঙ্ক থেকে মুচলেকার স্ক্রিনশটও দিলাম। ছবি নং ২২।
http://cpiml.org/library/communist-movement-in-india/documents/text-x-miscellaneous-materials/
২৩, ২৪, ২৫ ও ২৬ নং ছবি হল নেতাজীকে দেওয়া দেশভক্ত বামপন্থীদের উপাধি, তোজোর কুকুর আর কুইসলিং । বামপন্থী মুখপত্র 'দ্য পিপলস ওয়ার' এ ছাপা।
ধর্মীয় ভেদাভেদের ঘোরতর বিরোধী হয়েও ধর্মের ভিত্তিতে দেশ ভেঙে শুধু মুসলমানদের জন্য আলাদা ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের জন্য জান লড়িয়ে দিয়েছিল বামপন্থীরা। ঠিক যেমন এখন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নাম দিয়ে সমর্থন করা হচ্ছে। জন্মলগ্ন থেকেই এদেশে বামপন্থীদের সব চাওয়াই একটি সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট ।
২৭ ও ২৮ নং স্ক্রিনশটটি পাকিস্তানের কমিউনিস্ট পার্টির ওয়েবসাইট থেকে নেওয়া। সেখানে উল্লেখ করা আছে ভারতের কমিউনিস্ট পার্টি সম্পূর্ণরূপে পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিল। এমনকি সাজ্জাদ জহির আর ড্যানিয়েল লতিফি, এই দুইজন কর্মীকে মুসলিম লীগের হয়ে কাজ করতে বলা হয়েছিল পার্টির তরফে।
( যাচাই কাম্য, অবিশ্বাসীদের জন্য খোদ পাকিস্তানের কম্যুনিস্ট পার্টির লিংক দিলাম)
https://www.cpp.net.pk/2014/11/05/why-communist-party-of-india-supported-creation-of-pakistan/)
আরো লিঙ্ক -
https://www.academia.edu/14288233/Role_of_the_Communist_Party_of_India_in_Pakistan_Movement_with_reference_to_the_right_of_self_-determination
২৯ নং স্ক্রিনশট ন্যাশনাল আর্কাইভসের থেকে প্রাপ্ত, এতেও সেই একই বক্তব্যের সমর্থন মেলে।
এমনকি আবুল মনসুর আহমদ এর লেখা 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' বইতে সেই একই ঘটনার উল্লেখ করেছেন। ছবি নং ৩০ ও ৩১। যাচাই কাম্য, বইটার পিডিএফ লিঙ্ক কমেন্ট বক্সে দিলাম।
পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র পাকিস্তানের নাগরিক হিসেবে থাকবেন মনস্থির করেছিলেন, কিন্তু কোন রহস্যময় কারণে এই পারে চলে আসেন। সূত্র - উনার আত্মজীবনী 'আপিলা চাপিলা' ছবি নং ৩২ ও ৩৩ ও ৩৪। যাচাই কাম্য, এই বইটার লিঙ্কও দিলাম।
http://www.amarboi.com/2018/05/apila-chapila-ashok-mitra.html?m=1
সম্প্রতি জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সাভারকরের নামে একটি রাস্তার নাম রাখা হলে বামপন্থী ছাত্র ইউনিয়ন বোর্ডে কালি লাগিয়ে জিন্নাহর পোস্টার আটকে দেয়।
ব্রিটিশ বা পাকিস্তানের দালাল কারা ছিল সেটা বিচার করার দায়িত্ব পাঠকদের উপর ছেড়ে দিলাম ।
আগের তো দেখলাম, এবার স্বাধীনতার পরেরও কিছু দেখি -
এবার দেশপ্পেমের ক্যুইজ- কারা চীন ভারত যুদ্ধের সময় "ভুল করেছে ভারত। চীন ভারত আক্রমণ করে কোন ভুল করে নি" যে শুধু বলেছিল - তা নয়, যুদ্ধে আহত ভারতীয় সৈনিকদের রক্ত দিতে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিল?
বলুন, সেই দেশপ্পেমী ভারতীয়রা কারা?
বিশ্বাস হচ্ছে না..? লিঙ্ক -
১)https://www.oneindia.com/india/1962-when-cpi-said-donating-blood-to-jawans-was-anti-party-activity-2464785.html
২)http://archive.indianexpress.com/news/during-china-war-comrades-cracked-down-on-vs-for-saying-let-s-give-blood-to-jawans/488983/
সোভিয়েত ইউনিয়ন থেকে নিয়মিত টাকা আসতো কাদের জন্য, দেখুন -
https://m.economictimes.com/news/politics-and-nation/soviets-paid-congress-cpi-cpi-m-members-even-in-rajiv-gandhi-era-cia/amp_articleshow/56874849.cms?__twitter_impression=true
সাতের দশকে কেজিবির শিকড় কংগ্রেস আর সিপিআই এর অনেক ভিতরে প্রবেশ করেছিল । কেজিবি বা সি আই এ কে গোপন তথ্য দেওয়া নিয়ে প্রতিরক্ষা আর বিদেশ মন্ত্রকের মধ্যে নাকি রীতিমতো হুড়োহুড়ি পড়ে যেত। এই দেখে তৎকালীন #কেজিবির চেয়ারম্যান আর ভবিষ্যতে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির জেনেরাল সেক্রেটারি ইউরি অ্যান্ড্রোপভ মন্তব্য করেছিলেন "it seems the entire country was for sale".(ছবি নং ৩৫)
রেফারেন্স হিসেবে আমি এখন যে বইয়ের উল্লেখ করতে যাচ্ছি - তার নাম শুনে বামপন্থীদের বুকে কাঁপন ধরে। অবশ্য যারা জানেন। বামপন্থীদের বেশিরভাগই তো 'শুইন্যা বামপন্থী' বা বিরোধিতার ভাইরাসে আক্রান্ত হয়ে বামপন্থী।
সোভিয়েত রাশিয়ার গুপ্তচর সংস্থার সদস্য ভ্যাসিলি মিত্রোখিন এর declassified secrets 'মিত্রোখিন আর্কাইভ টু' র অংশবিশেষ দেওয়া হল(ছবি নং ৩৬,৩৭,৩৮,৩৯,৪০,৪১, ৪২ ও ৪৩)
বইটি পাবেন এখানে -
https://www.amazon.in/Mitrokhin-Archive-II-KGB-World/dp/0713993596
এই প্রসঙ্গে নির্বাচিত অংশ এখানে দেখুন -
https://www.quora.com/What-does-Mitrokhin-Archive-tells-about-India-which-the-then-government-didnt-want-the-public-to-know
(সংকলিত)


No comments:
Post a Comment